মওদুদের অবস্থার উন্নতি, দেখে এলেন ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে দেখে এসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বেলা ২টা ২০ মিনিটে দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে মওদুদ আহমদকে দেখে এসেছেন মির্জা ফখরুল।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, মওদুদ আহমদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় গত ২৯ ডিসেম্বর মওদুদ আহমেদকে এভারকেয়ার হসপিটালে ভর্তি করানো হয়। তিনি ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসা নিচ্ছেন।