মঙ্গল ও বুধবার ২০-দলীয় জোটের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়ার উদ্যোগের প্রতিবাদে মঙ্গল ও বুধবার বিক্ষোভ মিছিল এবং সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে কাল মঙ্গলবার ঢাকা মহানগর ছাড়া সব মহানগর ও জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ২৭ আগস্ট বুধবার ঢাকার ১৫টি স্থানে প্রতিবাদ মিছিল।
এ ছাড়া ‘আন্তর্জাতিক গুম দিবস’ উপলক্ষে ২০-দলীয় জোটের পক্ষ থেকে ৩০ আগস্ট সারা দেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী।