মঙ্গলবার আ. লীগের সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সঙ্গে দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের এক যৌথসভা হবে আগামী মঙ্গলবার। আজ শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঈদের পর অনুষ্ঠেয় এ সভায় সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের অন্তর্গত আওয়ামী লীগ দলীয় সাংসদ এবং ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়ররা থাকবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌথসভায় সবাইকে যথাসময়ে উপস্থিত থাকতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।