মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে গতকাল সোমবার সাধারণ জনগণের সঙ্গে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের মতবিনিময় সভা হয়েছে। স্থানীয় পুলিশ ফাঁড়ির সহযোগিতায় ও শমশেরনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে বেলা ১১টায় শমশেরনগর শহীদ মিনার চত্বরে এ সভা হয়। আকস্মিকভাবে শমশেরনগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় উদ্বিগ্ন এলাকাবাসীকে নিয়ে এ সভা করা হয়। মৌলভীবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন এনামুল হক, জুয়েল আহমদ, মুর্শেদুর রহমান ও মুজিবুর রহমান। বক্তব্য দেন সীতারাম বীন, মুহিবুর রহমান, হাফিজুল হক ও লিয়াকত আলী। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি