প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি (জাপা)-সমর্থিত প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী গতকাল বুধবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি জাপা চেয়ারম্যানের আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা। সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা মনিরাম গ্রামে নিজ বাসভবনে আয়োজিত মতবিনিময় সভায় শামীম হায়দার বলেন, সাংসদ মনজুরুল ইসলাম হত্যাকাণ্ডের পর এ উপজেলা আতঙ্কিত জনপদে পরিণত হয়েছে। সংকটময় এ সময়ে ঐকমত্য সৃষ্টি করা প্রয়োজন। উপস্থিত ছিলেন উপজেলা জাপার সম্পাদক আবদুল মান্নান মণ্ডল, সোনারায় ইউপির সাবেক চেয়ারম্যান আনছার আলী সরদার, রামজীবন ইউনিয়ন জাপার সভাপতি এনামুল হক, ধোপাডাঙ্গা ইউনিয়ন জাপার সভাপতি মাহবুবার আলম প্রমুখ।