প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ গাজীপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত জেলা সার্কিট হাউসে মতবিনিময় সভা হয়। সভায় প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি এবং সাংবাদিকদের জন্য সনদ প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, গাজীপুরের তথ্য কর্মকর্তা মোছা. নাছিমা আক্তার, সাংবাদিক মুকুল কুমার মল্লিক, নাসির আহমেদ, আবুল হোসেন প্রমুখ।