মতলবে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর আ.লীগে যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গত শুক্রবার উপজেলার মোহনপুর গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা ওই সংগঠনটিতে যোগ দেন।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল পাঁচটায় উপজেলার মোহনপুর গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর বাসভবনে আয়োজিত বিএনপির নেতা-কর্মীদের আওয়ামী লীগে যোগদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগদানকারী উল্লেখযোগ্য নেতারা হলেন উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, জহিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সোলায়মান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহম্মেদ ও দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. দুলাল।