মধ্যম আয়ের দেশ গড়তে কূটনীতিকদের সহযোগিতা চান রওশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রওশন এরশাদ। ফাইল ছবি
রওশন এরশাদ। ফাইল ছবি

বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কূটনীতিকদের সহযোগিতা কামনা করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
আজ শুক্রবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিশিষ্ট রাজনীতিবিদ ও কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে এই সহযোগিতা কামনা করেন রওশন এরশাদ। খবর বাসসের।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
বিরোধী দলের নেতার তথ্য কর্মকর্তা মামুন জানান, ইফতার মাহফিলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ধর্মমন্ত্রী মতিউর রহমান, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট, রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার নিকোলায়ভ, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানাসহ ২৫টি দেশের রাষ্ট্রদূতসহ কূটনীতিকরা উপস্থিত ছিলেন।