মধ্যরাতে যুবদলের কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইফুল আলমকে (নীরব) সভাপতি ও সুলতান সালাউদ্দিনকে (টুকু) সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে মোরতাজুল করিমকে জ্যেষ্ঠ সহসভাপতি, নুরুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মামুন হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বিএনপির প্যাডে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশক্রমে আগামী তিন বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে। এক মাসের মধ‌্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটির অনুমোদন দিয়েছেন।

সাইফুল আলম যুবদলের আগের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন। আর সুলতান সালাউদ্দিন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সহসম্পাদক ছিলেন।