মনিরুলকে মনোনয়ন দিল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কুকে মনোনয়ন দিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল শনিবার রাতে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হককে ডাকেন। পরে তাঁকে মনোনয়ন দেওয়ার কথা জানান। বিএনপির নেতা-কর্মীসহ সবাইকে মনিরুলকে জয়ী করতে একযোগে কাজ করার নির্দেশ দেন খালেদা জিয়া।