মনোনয়ন প্রত্যাহার করায় আটজনকে বিএনপির নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির আটজন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের ঘটনায় গতকাল বৃহস্পতিবার তাঁদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।
নোটিশে রায়পুর উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক জেড এম নাজমুল ইসলাম ওরফে মিঠুর সই রয়েছে। নাজমুল ইসলামও প্রার্থিতা প্রত্যাহার করেছেন। লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘ওই নোটিশ বাতিল করে উপজেলা বিএনপির সভাপতিকে পুনরায় নোটিশ দিতে বলেছি। কিন্তু গতকাল ওই নোটিশ বাতিল না করায় নোটিশপ্রাপ্তরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, অভিযুক্ত নেতার স্বাক্ষরিত নোটিশ বাতিল না করলে তাঁরা জবাব দেবেন না।’
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করার অভিযোগে বিএনপির আটজন চেয়ারম্যান পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।