মনোনয়নপত্র জমা দিলেন ৫২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুজন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মেয়র পদে দুই প্রার্থী হলেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক ওরফে রায়হান
এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে মঞ্জু।
রিটানিং কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, ২৫ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ মার্চ।