মনোনয়ন প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে গতকাল শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুজন কাউন্সিলর পদপ্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয়জন ও কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহণের দিন। উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাসান আলী ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এ রহমান রাজ তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ শনিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে।