মনোনয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নে মনোনয়নপত্র চূড়ান্ত করে প্রার্থীদের গতকাল চিঠি দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। মনোনয়নপ্রাপ্তরা হলেন সনমান্দি ইউনিয়নে জাহিদ হাসান জিন্নাহ, নোয়াগাঁওয়ে দেওয়ান উদ্দিন চুন্নু, বারদিতে জহিরুল হক, শম্ভুপুরায় নুরজাহান বেগম, মোগড়াপাড়ায় আরিফ মাসুদ, পিরোজপুরে মাসুদুর রহমান, সাদিপুরে আবদুর রশিদ, জামপুরে হামিম শিকদার, বৈদ্যেরবাজারে আল-আমিন সরকার ও কাঁচপুরে মোশারফ ওমর। দুপুরে ঢাকার ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ তাঁদের হাতে মনোনয়নপত্রের চিঠি তুলে দেন।