মনোনয়নপত্র জমা দিলেন মা ও ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মা ও তাঁর ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মা সদস্যপদে (সংরক্ষিত মহিলা) ও ছেলে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। আগে মা-ছেলে এক ইউপির বাসিন্দা থাকলেও ভাগ হওয়ায় মা বহুরিয়া ইউপির সংরক্ষিত মহিলা সদস্যপদে (১, ২, ৩ নম্বর ওয়ার্ড) ও ছেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাদবপুর ইউপির চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, মায়ের নাম মোছা ফজিলা আক্তার। ছেলের নাম হাফিজুর রহমান চৌধুরী ওরফে পলাশ।