মনোনয়নপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন ফরিদপুরের নগরকান্দা উপজেলার নয়টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত মঙ্গলবার পর্যন্ত চেয়ারম্যান পদে মোট ৪৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৭ জন এবং সাধারণ সদস্য পদে ২৬৮ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে চরযশোরদী ইউনিয়নে ৭ জন, কোদালিয়া শহীদনগর ইউনিয়নে ৫ জন, রামনগর ইউনিয়নে ৬ জন, তালমা ইউনিয়নে ৬ জন, ফুলসুতি ইউনিয়নে ৪ জন, পুরাপাড়া ইউনিয়নে ৪ জন, ডাঙ্গী ইউনিয়নে ৪ জন, কাইচাইল ইউনিয়নে ৫ জন ও লস্করদিয়া ইউনিয়নে ৭ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।