প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৪ নম্বর সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে দুজন ও একটি ওয়ার্ডের সদস্যপদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে তাঁরা মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে আমিরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মনজুর মোর্শেদ স্বপন এবং ১ নম্বর ওয়ার্ডে সদস্যপদে আবদুল হক, শাহ আলম ও আলমগীর হোসেন মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ১৬ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হবে।