মনোনয়নপত্র বৈধ যাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের ১৫টি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী প্রতিপক্ষ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২১৩ জন প্রার্থীর মধ্যে থেকে ১৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গত রোববার ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম প্রার্থীদের হলফনামা ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই–বাছাই শেষে এসব প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

আওয়ামী লীগ
ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লা ও কাজী মনিরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একইভাবে ঢাকা-৭ আসনে বর্তমান সাংসদ হাজি মো. সেলিম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত। ঢাকা- ৯ আসনে বর্তমান সাংসদ সাবের হোসেন চৌধুরী। ঢাকা-১০ আসনে বর্তমান সাংসদ শেখ ফজলে নূর তাপস। ঢাকা-১১ আসনে বর্তমান সাংসদ এ কে এম রহমতুল্লাহ। ঢাকা-১২ আসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ঢাকা-১৩ আসনে মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাদেক খান। ঢাকা-১৪ আসনে বর্তমান সাংসদ আসলামুল হক। ঢাকা-১৫ আসনে বর্তমান সাংসদ কামাল আহমেদ মজুমদার। ঢাকা-১৬ আসনে বর্তমান সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ। ঢাকা-১৭ আসনে আকবর হোসেন পাঠান ফারুক ও আবদুল কাদের খান। ঢাকা-১৮ আসনে বর্তমান সাংসদ সাহারা খাতুন।
মহাজোট থেকে ঢাকা-৬ আসনে বর্তমান সাংসদ জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ঢাকা- ৪ আসনে বর্তমান সাংসদ সৈয়দ আবু হোসেন ও ঢাকা-৮ আসনে বর্তমান সাংসদ ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই তিন আসনে আওয়ামী লীগের কেউ মনোনয়নপত্র জমা দেননি।

বিএনপি
ঢাকা-৪ আসনে সালাহ উদ্দিন আহমেদ ও তানভীর আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একইভাবে ঢাকা-৫ মো. নবীউল্লাহ। ঢাকা-৬ কাজী আবুল বাশার ও ইশরাত হোসেন। ঢাকা-৭ মীর নেওয়াজ আলী। ঢাকা-৮ মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। ঢাকা-৯ হাবিবুর রশীদ। ঢাকা-১০ আবদুল মান্নান, নাসির উদ্দিন আহমেদ ও শেখ রবিউল আলম। ঢাকা-১১ এ জি এম শামসুল হক ও শামীম আরা বেগম। ঢাকা-১২ সাইফুল আলম ও আনোয়ারুজ্জামান। ঢাকা-১৩ আবদুস সালাম, আতাউর রহমান ঢালী ও আতিকুল ইসলাম মতিন। ঢাকা-১৪ আসনে আমিনুল হক। ঢাকা-১৫ আসাদুজ্জামান রিপন ও শফিকুর রহমান। ঢাকা-১৬ আহসান উল্লাহ হাসান। ঢাকা-১৭ রুহুল আলম চৌধুরী ও ফরহাদ হালিম। ঢাকা-১৮ আসনে আ ন হ আখতার হোসেন ও এস এম জাহাঙ্গীর হোসেন।

অন্যান্য রাজনৈতিক দল
অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি) বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে ঢাকা-১২ আসনে। ঢাকা-১২ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মজিবুর রহমান, ঢাকা-৬ আসনে কাজী সালমা সুলতানা, ঢাকা-৮ আসনে এম এ ইউসুফ। ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, ঢাকা-১১ আসনে জাতীয় পার্টির এস এম ফয়সাল চিশতী। ঢাকা-৭ আসনে গণফোরামের মোস্তফা মহসিন মন্টু ও ঢাকা-১৮ আসনে মেজর (অব.) আমিন আহমেদ আফসারী। এ ছাড়া মহানগরের ১৫টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ১৫ জন প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।