মশাল নিয়ে বিরোধ, সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভক্ত জাসদের দুই পক্ষের মধ্যে কারা ‘মশাল’ প্রতীক পাবে, সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। আজ বুধবার উভয় পক্ষের শুনানি গ্রহণ করে কমিশন বিষয়টি নিয়ে আরও পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে।
তবে কমিশন সচিবালয়ের নির্বাচন–সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, মশাল সম্পর্কিত বিরোধ দ্রুত নিষ্পত্তি না করলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতীক বরাদ্দ করা নিয়ে কমিশনকে বিপাকে পড়তে হবে।
কমিশন আজ দুপুরের আগে হাসানুল হক ইনু ও শিরীন আখতার পক্ষ এবং বিকেলে শরীফ নূরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান পক্ষের শুনানি গ্রহণ করে। শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, কমিশন উভয় পক্ষের দেওয়া কাগজপত্র পর্যালোচনা করছে। তাদের আরও কিছু কাগজপত্র দিতে বলা হয়েছে। সেগুলো দেওয়ার পর আরও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।