মসিউর ও তাজুলকে প্রতিহতের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে বাদ পড়া দুই নেতা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান (রাঙ্গা) ও বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জাপার নেতারা।
আজ শুক্রবার বিকেলে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে দলটির নেতারা এ ঘোষণা দেন। দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদকে নিয়ে মসিউর ও তাজুলের ‘কটূক্তি’র প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে নেতারা বলেন, মসিউর রহমান ও তাজুল ইসলাম চৌধুরী দলের চেয়ারম্যান এরশাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে গত বুধবার দলের সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে অব্যাহতি পেয়েছেন। তাঁরা এখন দলের বিরুদ্ধে কোনো অবস্থান নিলে তা প্রতিহত করা হবে। সমাবেশে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু ওই দুই নেতা সম্পর্কে দলের অবস্থান তুলে ধরেন।