মহড়া দিয়ে পাহারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসএসসি পরীক্ষা কেন্দ্র—নীরবতা বজায় রাখুন’। সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের সামনে এ রকম একটি ব্যানার সাঁটানো। ওই ব্যানারের সামনে তাঁরা অবস্থান নেন। প্রায় আধা ঘণ্টা অবস্থানকালে ছবিও তোলেন তাঁরা। সেখান থেকে আরও কয়েকটি পরীক্ষাকেন্দ্রের সামনে এভাবে অবস্থান নেওয়ার নামে নগর ছাত্রলীগ ‘পরীক্ষাকেন্দ্রে পাহারা’ সম্পন্ন করেছে।
তবে প্রত্যক্ষদর্শীসহ অভিভাবকেরা ছাত্রলীগের কথিত এই পাহারাকে ‘মহড়া’ বলে মন্তব্য করেছেন।
নগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার জানান, বৃহস্পতিবার রাতে ছাত্রদল হরতাল আহ্বান করেছে বলে একটি ঘোষণা প্রচারিত হলে তাঁরা মূলত হরতাল ঠেকাতে মাঠে তৎপর ছিলেন। এ কাজটি তাঁদের দলীয় মহড়া না পাহারা ছিল?—এমন প্রশ্নে রাহাত তরফদার বলেন, ‘আমরা ঠিক পাহারায় ছিলাম বলা যাবে না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছিলাম।’