মহানগর মহিলা আ.লীগের (উত্তর) তিন থানায় কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের (উত্তর) তিনটি থানার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সম্মেলনের মাধ্যমে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার কমিটি গঠন করা হয়।
গত ২৩ জানুয়ারি মোহাম্মদপুর টাউন হলে ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের (উত্তর) অন্তর্গত বৃহত্তর মোহাম্মদপুর থানাকে দলের তিন সাংগঠনিক থানায় রূপান্তর করা হয়। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার এই তিন থানার কমিটি গঠন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদা তারেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সম্মেলনে মোহাম্মদপুর থানার সভাপতি হয়েছেন শাহিন আকতার ও সাধারণ সম্পাদক ফারজানা হোসেন। আদাবর থানার সভাপতি মোসলিমা বেগম ও সাধারণ সম্পাদক রোজী জয়িতা। শেরেবাংলা নগর থানার সভাপতি শাহিদা বেগম ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস। বিজ্ঞপ্তি।