মহাসমাবেশের ব্যয় নিয়ে প্রশ্ন আসছে কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) মহামাবেশ আয়োজনে বিপুল ব্যয় নিয়ে কেন প্রশ্ন আসছে, তা জানতে চেয়েছেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু। তিনি বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি যখন মহাসমাবেশ করে, তখন কি আপনারা ব্যয়ের উৎস জিজ্ঞেস করেন? তখন আপনাদের এ প্রশ্ন আসে না কেন?’
গতকাল মঙ্গলবার কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জিয়াউদ্দিন বাবলু এই পাল্টা প্রশ্ন করেন। এরপর সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের মনে প্রশ্ন আসছে কারণ, আজ ছন্দপতন ঘটছে। আওয়ামী লীগ, বিএনপির মতো জাপাও সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে।’
১ জানুয়ারির জাপার মহাসমাবেশের প্রস্তুতি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়। জিয়াউদ্দিন বাবলু বলেন, সরকারের সহযোগিতা বা ছত্রচ্ছায়ায় জাপা মহাসমাবেশ করছে না। এর জন্য কোনো চাঁদাবাজিও করছেন না তাঁরা। মহাসমাবেশ আয়োজনের অর্থের উৎস স্বচ্ছ। এর হিসাব কমিশনে জমা দেবে জাপা।