মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে গতকাল শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় স্মৃতি নিটওয়্যার নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। পুলিশ জানায়, সকাল আটটার দিকে শ্রমিকেরা কারখানায় গিয়ে তালা ঝুলতে দেখে বিক্ষোভ শুরু করেন। এরপর সকাল সাড়ে আটটার দিকে তাঁরা কারখানার পাশে মহাসড়কে অবস্থান নেন। নয়টার দিকে শিল্প, হাইওয়ে ও জয়দেবপুর থানার পুলিশ গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শিল্পাঞ্চল পুলিশ-২-এর (গাজীপুর) সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন বলেন, কারখানা কর্তৃপক্ষ ১২ জুন বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা চলে যান।