মহিউদ্দিনকে দেখতে গেলেন ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থ আওয়ামী লীগ নেতা চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন মহিউদ্দিন চৌধুরী।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চিকিৎসার খোঁজ-খবর নেন। তিনি তার সুস্থতা কামনা করেন।
এ সময় এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী ও এনামুল হক শামীম, দলের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন উপস্থিত ছিলেন।

এর আগে চট্টগ্রামের তিনবারের সিটি মেয়র অসুস্থ এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়। ৭৪ বছর বয়সী মহিউদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে হদযন্ত্র ও কিডনির জটিলতায় ভুগছেন।