মহিলা আ.লীগের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলার মোহনপুর গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর বাসভবনে গত শনিবার রাতে অনুষ্ঠিত উপজেলা মহিলা আওয়ামী লীগের এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পারভিন শরীফ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস। পরে পারভিন শরীফকে আহ্বায়ক ও সাবিনা ইয়াসমিনকে সদস্যসচিব করে ৫১ সদস্যের উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এম এ কুদ্দুস বলেন, এ কমিটি তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।