মহিলা দলের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। উদ্বোধন করেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। নিলুফা ইয়াসমিন খানের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান ও গৌতম চক্রবর্তী, মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ বক্তব্য দেন। শেষে নিলুফা ইয়াসমিন খানকে সভাপতি ও মমতাজ করিমকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।