মা-ছেলে প্রার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মা ও ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে মা আনোয়ারা সিকদার সদস্য পদে (সংরক্ষিত ওয়ার্ড) ও ছেলে রুবেল সিকদার চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন। রুবেল সিকদার বলেন, ‘আমার মা আনোয়ারা সিকদার বারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি ইউনিয়ন যুবলীগের সঙ্গে সম্পৃক্ত আছি। মা-ছেলে দুজনেই নির্বাচিত হলে জনগণকে বেশি বেশি সেবা দিতে পারব।’ আগামী ৪ জুন ষষ্ঠ ধাপে এখানে নির্বাচন হওয়ার কথা।
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি