মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মহম্মদপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আলী করিমকে আহ্বায়ক করে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৭৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে মোট ১৮ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোকাদ্দেস আলীকে আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

গত বুধবার বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ এক বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।

আহ্বায়ক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি কবীর মুরাদ বলেন, ‘বুধবার কমিটি অনুমোদন হলেও আমরা হাতে পেয়েছি পরদিন বৃহস্পতিবার।’

কমিটির অন্য যুগ্ম আহ্বায়কেরা হলেন মো. আকতার হোসেন, মোকাদ্দেস হোসেন, আহসান হাবিব, সাজ্জাদুর রহমান তরফদার, কাজী ইমদাদুল হক, মতিউর রহমান, মোজাফ্ফর হোসেন, আশরাফুল আলম, বদরুল আলম, আইয়ুব হোসেন, আবদুল লতিফ বিশ্বাস, আবদুর রশিদ, হাফিজুর রহমান মোল্লা, রেজাউল আলম শিকদার, সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ মোহাম্মদ আলী ও খান হাসান ইমাম।

সদস্যদের মধ্যে অন্যতম হলেন নিতাই রায় চৌধুরী, কবীর মুরাদ, মাহাবুবুল হক সিদ্দিকী, বেগম হালিমা আরলি, মমতাজ কবির, চান্দু মিয়া, আহম্মেদ হোসেন, আলী আহমেদ, মনোয়ার হোসেন খান, কাজী আবদুল আলা, ইকবাল আকতার খান, কাজী সালিমুল হক প্রমুখ।