মাগুরা পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল আকতার খান (বর্তমান মেয়র) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ বেলা আড়াইটার দিকে তিনি এ ঘোষণা দেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার ভোট বর্জনের ঘোষণা দিয়ে লিখিত অভিযোগ করেছেন বলে নিশ্চিত করেছেন। ভোট কেন্দ্র দখল, বিএনপির ভোটারদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, মারধর, এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অভিযোগে ইকবাল আকতার খান ভোট বর্জনের এ ঘোষণা দিয়েছেন।