মাগুরা-১ আসনে আ. লীগ প্রার্থী আবদুল ওয়াহহাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এ টি এম আবদুল ওয়াহহাব। আজ মঙ্গলবার রাতে দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, গত ২৬ এপ্রিল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা হয় এবং মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সাবেক সেনা কর্মকর্তা এটিএম আবদুল ওয়াহহাবকে মনোনয়ন দেওয়া হয়।
মাগুরা-১ আসনের সাংসদ সিরাজুল আকবর ৯ মার্চ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়।
মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনে উপ-নির্বাচন আগামী অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে। তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ এপ্রিল, যাচাই-বাছাই ৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে।