মাগুরা-১ উপনির্বাচনে আ. লীগের ওয়াহহাব জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা-১ আসনের (সদরের একাংশ ও শ্রীপুর উপজেলা) উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব বিজয়ী হয়েছেন। তিনি ৯৩ হাজার ১৮১ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায় ১২ হাজার ৭৯০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।

এ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সিরাজুল আকবরের মৃত্যুতে আসনটি শূন্য হয়। তিনি গত ৯ মার্চ মারা যান।

আজ বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারের উপস্থিতি ছিল খুব কম। বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের ভাষ্যমতে, বেলা ১১টা পর্যন্ত ভোট পড়ে গড়ে ১০ শতাংশের মতো। তবে ভোট গ্রহণ নিয়ে কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। এ আসনের ভোটারসংখ্যা ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন।
উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি দুজন হলেন, বিএনএফের বি এম মোতাসিম বিল্লাহ (টেলিভিশন) এবং এনপিপির কাজী তৌহিদুল আলম (আম)। নির্বাচনে বিএনপি-জামায়াতের কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেনি।