মাগুরায় ৯ ওয়ার্ডে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মাগুরা পৌরসভার নয়টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরা পৌর বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মাসুদ হাসান খান সভাপতি, মিজানুর রহমান সাধারণ সম্পাদক, ২ নম্বর ওয়ার্ডে হাজী আতর আলী লস্কার সভাপতি, মো. ওয়াহাব বিশ্বাস সাধারণ সম্পাদক, ৩ নম্বর ওয়ার্ডে মো. দাউদ হোসেন সভাপতি, শওকত হোসেন সাধারণ সম্পাদক, ৪ নম্বর ওয়ার্ডে একলাচুর রহমান সভাপতি, হাজী মোহন মোল্ল্যা সাধারণ সম্পাদক, ৫ নম্বর ওয়ার্ডে মীর শওকত হোসেন সভাপতি, মো. ওয়াজিউল্ল্যা রুমি সাধারণ সম্পাদক, ৬ নম্বর ওয়ার্ডে মুন্সি জিল্লুর রহমান সভাপতি, মিজানুর রহমান সাধারণ সম্পাদক, ৭ নম্বর ওয়ার্ডে আতিয়ার রহমান বিশ্বাস সভাপতি, আব্দুল মান্নান শেখ সাধারণ সম্পাদক, ৮ নম্বর ওয়ার্ডে মো. ওমর আলী সভাপতি, আব্দুস সাত্তার সাধারণ সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা ওবাইদুর রহমান সভাপতি ও আব্দুস সালাম মোল্ল্যাকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। ওয়ার্ড ভেদে কমিটিতে ৫১ থেকে ১০১ জনকে রাখা হয়েছে।