মাঝপথে নির্বাচন থেকে সরবে না বিএনপি: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনের মাঝপথ থেকে সরে যাবে না বিএনপি। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচনে থাকবে দলটি।
আজ মঙ্গলবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে পৌর নির্বাচনের জন্য গঠিন সমন্বয় কমিটির প্রথম বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।
বেলা ১১টায় বৈঠকটি শুরু হয়। প্রায় দুই ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন, বিএনপি নির্বাচন থেকে সরে যাবে না। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত বিএনপি নির্বাচন থেকে সরে যাবে না।’