মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবলীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা যুবলীগের কিছু নেতা-কর্মী। গতকাল রোববার দুপুরে শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন জেলা যুবলীগের সাবেক সহসভাপতি শেখ জুলফিকার রহমান, যুবলীগের কর্মী কাজী আক্তার হোসেন, আসাদুজ্জামান, খন্দকার আরিফ হাসান প্রমুখ। বক্তারা কেন্দ্রঘোষিত সাতক্ষীরা জেলা যুবলীগের ‘পকেট কমিটি’ বাতিলের দাবি জানিয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের আহ্বান জানান।