মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কলেজের ছাত্রলীগের কর্মী বাদশা আজমের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুল ইসলাম, ফিরোজ সরকার, ফিরোজ মাহমুদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রদল ক্যাডাররা পরিকল্পিতভাবে রোববার দুপুরে ছাত্রলীগ কর্মী বাদশা আজমের ওপর নৃশংস হামলা চালিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি