প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল-অবরোধের নামে নাশকতা, নৈরাজ্য ও মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন করেছে শ্রমিক লীগ ভালুকা শাখা। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ শ্রমিক লীগের স্থানীয় নেতারা। ময়মনসিংহ অফিস|