মানবিক মর্যাদার বিপরীতে অবিচার চলছে: সিপিবি-বাসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-ছেলেকে বিবস্ত্র করে নির্যাতন করার প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতীতে বিক্ষোভের সময় গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে সিপিবি-বাসদ এ দাবি জানায়।

সমাবেশে দল দুটির নেতারা বলেন, দেশে আজ মানবিক মর্যাদার বিপরীতে অবিচার চলছে। টাঙ্গাইলে এত বড় অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষ রুখে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু পুলিশ এসব প্রতিবাদকারীকে সাধুবাদ না জানিয়ে গুলি করে হত্যা করেছে। তাঁরা বলেন, পুলিশ মনে করে তারাই সরকারকে টিকিয়ে রেখেছে। তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে দেশ আজ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। বিজ্ঞপ্তি।