মানহানির এক মামলা থেকে মির্জা ফখরুল খালাস পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাত তাঁকে খালাসের আদেশ দেন।
গতকাল এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে মামলার বাদী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক আদালতে হাজির না থাকায় আদালত মামলাটি খারিজ করেন।
মির্জা ফখরুলের উপস্থিতিতে তাঁর পক্ষে মামলাটি খারিজ চেয়ে আবেদন করা হয়। আবেদনে বলা হয়, বাদীপক্ষ শুধু হয়রানি করতে মামলাটি করেছে। মামলা করার পর বাদীপক্ষ এর আগে পরপর চারটি ধার্য তারিখে হাজির হয়নি। তাই মামলাটি চলতে পারে না।
২০১০ সালের জুলাই মাসে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে ‘মানসিকভাবে অসুস্থ ও পাগল’ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।