মানিকগঞ্জ জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার স্থানীয় সাংসদ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক দলের বিশেষ বর্ধিত সভায় ৭১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সেই সম্মেলনে সভাপতি পদে গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে আবদুস সালামকে নির্বাচিত করা হয়। তবে অভ্যন্তরীণ বিরোধের কারণে দেড় বছরের বেশি সময়ে পূর্ণাঙ্গ কমিটি করা যায়নি। সম্প্রতি ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ ও ২৩ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদের অনুমতি দেন দলের সভানেত্রী শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতে গতকাল দলের বিশেষ বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভায় গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাংসদ মমতাজ বেগম, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।