মানিকগঞ্জের দুটি ইউপিতে বিএনপির প্রার্থী নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউপির দুটিতে চেয়ারম্যান পদে বিএনপির কোনো প্রার্থী নেই।
সদর উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১০টি ইউপিতে ২৮ মে ভোট। গতকাল মঙ্গলবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন। তবে শেষ দিনেও জাগীর ও গড়পাড়া ইউপিতে বিএনপির কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। এ দুটি ইউপিতে আওয়ামী লীগের একক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাকি আটটি ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসব ইউপিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জাসদের প্রার্থী রয়েছেন।