মানুষ ঈদ আনন্দ থেকে বঞ্চিত: গণফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে গণফোরাম বলেছে, মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত। জনজীবন বিপর্যস্ত এবং মানুষ দুর্দশাগ্রস্ত। আজ বুধবার গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে কামাল হোসেন ও রেজা কিবরিয়া বলেন, পাঁচ মাস ধরে করোনার কারণে জনজীবন বিপর্যস্ত। অর্থনৈতিকভাবে মানুষ চরম দুর্দশাগ্রস্ত। দেশের এক-তৃতীয়াংশ মানুষ বন্যায় কবলিত। কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে। নদীভাঙনে বহু মানুষের জমি ঘর-বাড়ি, স্কুল, মসজিদ বিলীন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত।

বিবৃতিতে গণফোরাম আশা করে, দেশজুড়ে চলমান দুর্নীতির ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দলটি ঈদ শুভেচ্ছার সঙ্গে সংকটাপন্ন মানুষের প্রতি সমবেদনা প্রকাশ করেন।