মানুষ হত্যা করার কর্মসূচি প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে রাজনৈতিক কর্মসূচি সাধারণ মানুষকে হত্যা করে, তা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের নেতারা এ দাবি জানান।
মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, দুর্বৃত্তদের মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ক্ষিপ্রতা দেখানোর কথা, সেটি তারা দেখাতে পারছে না। বিভিন্ন ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার খুব কাছেই দুর্বৃত্তরা অবস্থান করেছে। তবুও তাদের ধরতে পারেনি।
সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের নেতারা বলেন, গণতন্ত্রে আন্দোলন চলতে পারে, তবে তা গণতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে। এ ক্ষেত্রে সরকারকেই রাজনৈতিক দলের গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে নেতারা বলেন, আপনারা সাধারণ মানুষের জন্য যে রাজনীতি করেন, তার প্রতিফলন ঘটান।