মান্নান, আরিফুলের পাশে ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামিনে মুক্ত হওয়া গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত করা মেয়র এম এ মান্নান ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে দেখতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই মেয়রকে (সাময়িক বরখাস্ত) দেখতে যান ফখরুল। এ সময় তিনি দলের ওই দুই নেতার পাশে কিছু সময় কাটান এবং তাঁদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। গত শুক্রবার এম এ মান্নান জামিনে কারামুক্ত হয়ে বের হয়ে আসেন। তার আগে গত বুধবার কারামুক্ত হন আরিফুল। কারামুক্তির পর তাঁরা দুজনই চিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।