মান্নার মুক্তি দাবি করেছে নাগরিক ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা’ প্রত্যাহারেরও দাবি করেছে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, দুই রাজনৈতিক ব্যক্তির ব্যক্তিগত অতি সাধারণ কথোপকথন জনসমক্ষে প্রচার ও প্রকাশের মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের হীন চক্রান্তে নেমেছে একটি মহল। ওই মহলের মদদে ডাকসুর সাবেক ভিপির ছবি ও নামফলক তুলে ফেলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু সংগ্রহশালায় মান্নার ছবি পুনঃস্থাপনসহ যাঁরা ছবি ভাঙচুর করেছেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে নাগরিক ঐক্য। বিজ্ঞপ্তি