মান্নার মুক্তি দাবি সাবেক ছাত্রনেতা ও আইনজীবীদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবি জানিয়েছেন নব্বইয়ের ডাকসু ও তৎকালীন সর্বদলীয় ছাত্রঐক্যের ১০ জন নেতা। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তাঁরা এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, অনেক দিন ধরে মিথ্যা ও বানোয়াট অজুহাতে মাহমুদুর রহমান মান্না কারাগারে আটক আছেন। তিনি গুরুতর অসুস্থ। মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে এ সরকার মূলত একদলীয় শাসন চালিয়ে যাচ্ছে। ভিন্ন মত প্রকাশ করলেই সরকারের রোষানলে পড়ে কারাগারে যেতে হয়। বিবৃতিদাতাদের মধ্যে সাবেক ছাত্রনেতা আমান উল্লাহ, খায়রুল কবির, হাবিবুর রহমান, ফজলুল হক, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন আহমেদ, খন্দকার লুৎফর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি।