মান্নার মুক্তির দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগারে অসুস্থ মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাগরিক ছাত্র ঐক্য।
সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন রিয়াজুল ইসলাম, জনার্দন দত্ত, এমরান খান, শাহীনুল আলম প্রমুখ।
মানববন্ধন চলাকালে নাগরিক ছাত্র ঐক্যের নেতারা বলেন, মান্নার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হলেও গত ১১ মাসেও অভিযোগপত্র দিতে পারেনি সরকার। আটকাবস্থায় নির্যাতন করে তাঁর জীবন সংকটাপন্ন করা হলেও সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। বক্তারা অবিলম্বে মান্নার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
মানববন্ধন শেষে মান্নার মুক্তির দাবিতে মিছিল বের করে নাগরিক ছাত্র ঐক্য। বিজ্ঞপ্তি।