মান্নার সুচিকিৎসা ও কারাগারে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসা নিশ্চিত করার এবং তাঁকে কারাগারে বিশেষ সুবিধা (ডিভিশন) দেওয়ার দাবি জানিয়েছে নাগরিক ঐক্য। গতকাল মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে এই দাবি জানানো হয়। মান্না নাগরিক ঐক্যের আহ্বায়ক।
নাগরিক ঐক্য বিবৃতিতে মান্নার চিকিৎসা নিয়ে টালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করে। বিবৃতিতে বলা হয়, চিকিৎসকের পরামর্শে মান্নার ফিজিওথেরাপি শুরু করে তা বন্ধের আলামত পাওয়া গেছে। বর্তমানে তাঁর হাঁটু ও পায়ের ব্যথা বেড়ে গেছে। পা ওঠাতে কষ্ট হচ্ছে। কোমর থেকে নিচের অংশ অবশের মতো হয়ে যাচ্ছে। এর আগেও তাঁকে চিকিৎসা শেষ না করে হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয়েছিল। বিবৃতিতে দাবি করা হয়, নিম্ন আদালতে মান্নার মামলার কার্যক্রম ধীরগতিতে চলছে। এ জন্য উচ্চ আদালতে গিয়ে প্রতিকার পাওয়ার চেষ্টায় বিঘ্ন ঘটছে।
মান্নাকে কারাগারে ডিভিশন দেওয়ার দাবি জানিয়ে বিবৃতিতে দাবি করা হয়, এরশাদবিরোধী আন্দোলনের সময় মান্না ডিভিশন পেয়েছিলেন। এখন না পাওয়া তাদের বোধগম্য হচ্ছে না। এ অবস্থায় মান্নার মুক্তির দাবিতে সোচ্চার হতে সবার প্রতি আহ্বান জানিয়েছে নাগরিক ঐক্য।
এদিকে মান্নার মুক্তির দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে যুব নাগরিক ঐক্য। বিজ্ঞপ্তি।