প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিতে মিছিল নিয়ে এসেছিলেন নেতা-কর্মীরা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের মঞ্চও প্রস্তুত। কিন্তু অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ের একটু পর ঘোষণা দেওয়া হলো অনুষ্ঠান হচ্ছে না। কারণ নেতাদের আদালতে হাজিরা দিতে যেতে হবে। গতকাল রোববার ছিল বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠান। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। নিজস্ব প্রতিবেদক