মামলার ভয়ে দেশ ছেড়েছেন বিএনপির নেত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বিএনপির নেত্রী মামলা মোকাবিলার ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। তাঁর ছেলে তারেক রহমানের সাত বছরের জেল হয়েছে, তিনিও জেল খাটার ভয়ে ফেরার হয়ে পালিয়ে বেড়াচ্ছেন।’

ফরিদপুর শহরের কবি জসীমউদ্‌দীন হল মিলনায়তনে গতকাল শুক্রবার দুস্থ, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘তারেক রহমান পালিয়ে বিদেশে গিয়ে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করার কাজে লিপ্ত রয়েছেন।’

মন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে রয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি নিন এবং বর্তমান সরকারকে পুনরায় নির্বাচিত করুন।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতাসেম হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম আলী আহসান।